Welcome to My Blog!

ব্লগিং এর নেশা অনেক আগে থেকেই ছিল। একদিন হুট করে একটা ব্লগ খুলে ফেললাম নিজের নাম দিয়ে। ভেবেছিলাম নিজের চিন্তা ভাবনাগুলোকে সবার মাঝে ছড়িয়ে দেব। কিন্তু ভাবনাটা ভাবনাই থেকে গেলো। আগেই বলেছি হুট করে খুলেছিলাম, তাই কয়েকটা পোস্ট লেখার পর হঠাৎ করেই আবিষ্কার করলাম আমি আমার মেইল পাসওয়ার্ড সব ভুলে বসে আছি। এরপর আর কি করার... :( এরপর থেকে অনেক সময় চলে গেছে। বেশ কয়েকবার চেয়েছি ব্লগটাকে আবার নতুন করে শুরু করতে কিন্তু নানা ঝামেলার জন্য করা হয়ে ওঠেনি। কিন্তু নেশাটা যে রক্তে মিশে গেছে, একে ভুলি কি করে... :) তাই শত ব্যস্ততার মাঝেও আবার নতুন করে শুরু করলাম । প্রতিচ্ছবি... তে আপনাকে স্বাগতম...
Follow Me
Showing posts with label খোলা. Show all posts
Showing posts with label খোলা. Show all posts

হেডলাইট জ্বালিয়ে হাইওয়ে ধরে শো শো করে কিছু গাড়ি ছুটে চলে যাবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু সামথিং হ্যাজ চেনজড। কেন জানি মনে হচ্ছে, গাড়িগুলো শুধু শুধু ছুটে যাচ্ছে না। আমার কিছু একটা জিনিস একটু একটু করে কেড়ে নিয়ে যাচ্ছে। কখনও ভাবি নি এমন একটা অবস্থায় পড়ব।
আকাশে কি আজ চাদ উঠেছে। বোঝা যাচ্ছে না। হয়ত শেষ রাতে উঠবে। যখন চাদটাকে কারো সাথে কল্পনা করার জন্য পাব না।
থাকবে না তারাগুলোকে নিয়ে গল্প করার কেউ।
দুর থেকে অচিন পাখিটা হয়ত করুন সুরে ডাকতে থাকবে কিন্তু সেই সুরের সাথে ঝংকার বাধতে কেউ থাকবে না....
কিছু একটা হারিয়ে যাচ্ছে... খুব আস্তে আস্তে করে। ঠিক বুঝতে পারছি না।
......
জানালার কাছ থেকে সরে আসলাম। থাক যা হারাচ্ছে হারাক।
কে জানে, হয়ত পরিপূর্ণ হয়ে আবার কখনও ফিরে আসবে...
সেই অপেক্ষায় থাকি...

Contact Form

Name

Email *

Message *

Translate