Showing posts with label চাদর. Show all posts
Showing posts with label চাদর. Show all posts
কুয়াশার ধোঁয়ায় চারিদিক কেমন ভূতুড়ে সাদা দেখাচ্ছে। সারা স্টেশনে একটা নেড়ি কুকুর ছাড়া আর কেউ নেই। আধাপোড়া সিগারেটগুলো ছড়িয়ে আছে এদিক সেদিক...
গায়ে হালকা একটা চাদর জড়িয়ে অহেতুক একটা বেঞ্চে বসে আছি। শূন্য স্টেশন মনের ভেতর কেমন একটা হাহাকার সৃষ্টি করে। ফেলে আসা স্মৃতি গুলো মনের অতল গহ্বর থেকে ডুকরে বেরিয়ে আসতে চায়... হারিয়ে ফেলা স্বাধীনতাটাকে আবার আপন করে টেনে নিতে চায় নিজের ভেতরে...
কুয়াশার ধোয়াশাকে ক্যানভাস আর চাঁদের নীলচে আলোকে জল রঙ করে খুব ছবি আঁকতে ইচ্ছা করছে... যে ছবিতে থাকবে একটা স্টেশন, একটা নেড়ি কুকুর, সিগারেটের কিছু পোড়া টুকরো...আদিগন্ত বিস্তৃত শূন্যতার মাঝে যারা নিজেদের নিরাবতাকে আকড়ে রাখতে চেয়েছে...