Showing posts with label হাইওয়ে. Show all posts
Showing posts with label হাইওয়ে. Show all posts
আকাশে কি আজ চাদ উঠেছে। বোঝা যাচ্ছে না। হয়ত শেষ রাতে উঠবে। যখন চাদটাকে কারো সাথে কল্পনা করার জন্য পাব না।
থাকবে না তারাগুলোকে নিয়ে গল্প করার কেউ।
দুর থেকে অচিন পাখিটা হয়ত করুন সুরে ডাকতে থাকবে কিন্তু সেই সুরের সাথে ঝংকার বাধতে কেউ থাকবে না....
কিছু একটা হারিয়ে যাচ্ছে... খুব আস্তে আস্তে করে। ঠিক বুঝতে পারছি না।
......
জানালার কাছ থেকে সরে আসলাম। থাক যা হারাচ্ছে হারাক।
কে জানে, হয়ত পরিপূর্ণ হয়ে আবার কখনও ফিরে আসবে...
সেই অপেক্ষায় থাকি...